রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সিটি

2023-12-05T19:20:56+00:00
2023-12-05T19:20:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৭:২০ পিএম 
রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সিটি হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র লিটন বলেন, সিটি হাসপাতালটি রাসিকের একটি সেবামূলক প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও গরিব-দুঃখী মানুষের সেবা করাই এই হাসপাতালের লক্ষ্য। সংস্কারের পর সিটি হাসপাতালে বর্হিঃবিভাগ চালু করার পর আন্তঃবিভাগ চালু করা হলো। এখানে স্বল্প মূল্যে মানুষ চিকিৎসা সেবা প্রদান ও জরুরি ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হবে। আগামীতে এখানে বহুতল ভবন নির্মাণ ও মেয়েদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, সচিব মোবারক হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের হাসপাতালের চিকিৎসক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবাসমূহের মধ্যে রয়েছে, রোগীদের জন্য ২০টি শয্যা, প্রসূতি, গাইনি, শিশু রোগ, মেডিসিন, সার্জারি, দন্ত, চর্মরোগ, ডায়াবেটিস সেবা, অত্যাধুনিক কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এছাড়া সিটি হাসপাতালে ইমারজেন্সি সেবা, সিজারিয়ান ডেলিভারিসহ বিভিন্ন ধরণের অপারেশন কার্যক্রম, সকল প্রকার পরীক্ষা/নিরীক্ষা, আল্টাসনোগ্রাম, নবজাতক সেবা, ফিজিওথেরাপি, শিশুদের ইপিআই টিকা, কোভিড-১৯ টিকাদান ও পরিবার পরিকল্পনা সেবা চলমান রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজশাহী সিটি হাসপাতাল  আন্তঃবিভাগ সেবা কার্যক্রম  উদ্বোধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: