ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের অনুসারী কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অংগ

2023-12-05T23:03:15+00:00
2023-12-05T23:03:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ পিএম 
ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের অনুসারী কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে শাহজাহান ওমরের কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকার নৌকার নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীরা পদত্যাগের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেন। 

এদিকে, পদত্যাগের বিষয়ে ভিন্নমত দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। 

পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া, যুবদলের সহ সভাপতি তরিকুল ইসলাম বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভূট্টো ও সদস্যসচিব জাকির হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান মারুফ। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ মনোনীত শাহজাহান ওমরের নৌকা প্রতীকের নির্বাচন করার ঘোষণা দেন। 

পদত্যাগের বিষয়ে ভিন্নমত পোষণ করে জেলা বিএনপির পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন প্রেরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কাঠালিয়া উপজেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নামে কথিত পদত্যাগকারীদের দলীয় কোন পদ-পদবী নেই। 

গণমাধ্যমের নিকট দাবী করা যুবদলের সহ-সভাপতি,  সম্পাদক পদ থাকার কোন কারণ নেই। বিগত ৭/৬/২২ তারিখে জেলা যুবদলের আহবায়ক মো. শামিম তালুকদার এবং সদস্য সচিব অ্যাড. মো. আনিসুর রহমান খান স্বাক্ষরিত কাঠালিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক সফিকুল ইসলাম রাসেল সিকদার এবং সদস্য সচিব মো. জয়নাল আবেদীন। তাতে আহবায়ক কমিটিতে সহ-সভাপতি বা সম্পাদক বা অন্য কোন পদের পরিচয় দেয়া ভিত্তিহীন। বিগত ২৫ নভেম্বর আন্দোলনে নিষ্ক্রিয় থাকায় এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করা হয়। স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা এবং পৌর সহ সকল পর্যায়ের নেতাকর্মী দের বিএনপির সাথে সমন্বয় রেখে আন্দোলন সংগ্রামে কাজ করার নির্দেশনা দেয়া হয়। তাই জেলা উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের কোন পদপদবী বর্তমানে নেই। 

ঝালকাঠি জেলা বিএনপির আওতাধীন কাঠালিয়া উপজেলা বিএনপি'র কমিটি দ্বি-বার্ষিক কাউন্সিলে বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরিন প্রধান অতিথি, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. মো. সৈয়দ হোসেন উদ্বোধক,  সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাৎ হোসেন প্রধান বক্তা এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম জামাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে কাউন্সিল সম্পন্ন করেন। 

কাঠালিয়া উপজেলা বিএনপি'র সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিরন সিকদার এবং সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর। সভাপতির মৃত্যুতে সিনি. সহ-সভাপতি মো. জালালুর রহমান আকনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। পূর্নাঙ্গ কাউন্সিলের পূর্বে কাঠালিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার ৬ টি ইউনিয়নে কাউন্সিল এর মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি করা হয়। ৬ টি ইউনিয়নের পদপদবী তে থাকা কোন নেতৃবৃন্দ শাহজাহান ওমর এর সাথে আওয়ামী লীগ এ কথিত যোগদানে যায়নি।  
যাদের যোগদানের কথা বলা হচ্ছে তারা কখনোই দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলনা। তাহারা ব্যক্তি শাহজাহান ওমর এর সুবিধা ভোগী ব্যক্তির লোক। তাদের চলে যাওয়াতে দলের কোন ক্ষতি হবে না। বরং দল এখন ঝামেলা মুক্ত পরিচ্ছন্ন সংগঠন হিসেবে অতীতের চেয়ে বেশী শক্তিশালী হবে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঝালকাঠি  বিএনপির নেতাকর্মীর পদত্যাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: