নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সিএনজির ধাক্কা, গৃহবধূ নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের রাউজানে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও

2023-12-06T23:18:39+00:00
2023-12-06T23:20:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সিএনজির ধাক্কা, গৃহবধূ নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১১:১৮ পিএম  আপডেট: ০৬.১২.২০২৩ ১১:২০ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সিএনজির ধাক্কা, গৃহবধূ নিহত
সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের রাউজানে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও ৮ জন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২ দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লিপি বেগম (৩৭) রাঙামাটির রিজার্ভবাজার ব্যাটারিগলি এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।

আহতরা হলেন- মোহাম্মদ আলী (৩৮), তার স্ত্রী ললিতা বেগম (২৮), তাদের ছেলে হাসান (০৭), হোসেন (০১), হাসনা বেগম (৩২), তার মেয়ে শারমিন আকতার (১৬) ও সিএনজি চালক মো. হান্নান (৩৫)।

নিহতের স্বামী তৌহিদুল ইসলাম বলেন, আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি থেকে অটোরিকশা নিয়ে আমার স্ত্রী লিপি ও আত্মীয় স্বজনরা হাটহাজারীতে যাচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজানে এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।  

বিষয়টি নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশাযোগে হাটাহাজারীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন লিপি বেগমসহ তার স্বজনরা। বেলা ১২টার দিকে নতুন রাস্তার মাথা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লিপি বেগম মারা যান। গাড়িতে থাকা অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতাল নিয়ে গেলে সেখানে লিপি বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আইল্যান্ডে সিএনজির ধাক্কা  গৃহবধূ নিহত  চট্টগ্রাম-রাউজান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: