আজ ৭ ডিসেম্বর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর মুধ্যে তুমুল যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটতে থাকে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরের মসজিদে বাদ যোহর সকল বীরমুক্তিযোদ্ধাগণের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানান চিরিরবন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মমিনুল ইসলাম।
তিনি আরও জানান, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংর্ঘষের মধ্যদিয়ে পাকিস্তান বাহিনীর ঘাটি রানীরবন্দর আমতলীসহ বিভিন্ন এলাকা থেকে তারা পালাতে শুরু করলে চিরিরবন্দর মুক্ত হয়।
বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন পোষ্ট অফিস রোডের চিরিরবন্দর থানা মোড়ে। স্বাধীনতা যুদ্ধে ভারতের ফকিরগঞ্জ ঘেঁষা চিরিরবন্দর দক্ষিণাঞ্চলীয় প্রবেশদ্বার হওয়ায় মিত্রবাহিনীর সমন্বয়ে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে পাক সেনাদের বিপুল সংখ্যক সেনাসদস্য নিহত হয় ও চিরিরবন্দরের ইলিয়াস উদ্দিন নজিবর রহমান (ইস্টবেঙ্গল রেজিমেন্ট), আব্দুস সোবহান নেছার উদ্দীনসহ কয়েকজন শহীদ হন।
সময়ের আলো/এএ/