লঘুচাপের ফলে মোংলা উপকূলে বৃষ্টি-বাতাস, বাড়ছে শীতের প্রকোপ

মোংলা প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলে থেমে থেমে গুড়ি গুড়ি, হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে।

2023-12-07T17:05:17+00:00
2023-12-07T17:07:54+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
লঘুচাপের ফলে মোংলা উপকূলে বৃষ্টি-বাতাস, বাড়ছে শীতের প্রকোপ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫:০৫ পিএম  আপডেট: ০৭.১২.২০২৩ ৫:০৭ পিএম
লঘুচাপের ফলে মোংলা উপকূলে বৃষ্টি-বাতাস, বাড়ছে শীতের প্রকোপ
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলে থেমে থেমে গুড়ি গুড়ি, হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। লঘুচাপের ফলে গত সোমবার (৪ ডিসেম্বর) ভোর থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে আকাশে সূর্যের দেখা না মেলায় বৃষ্টি ও বাতাসে এ উপকূলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে হওয়ায় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত তিনদিন ধরে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় এক ধরণের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, লঘুচাপের প্রভাবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে আজ (বৃহস্পতিবার) ও শুক্রবার বিভিন্ন এলাকায় ক্ষেত্র বিশেষ কখনও কখনও গুড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঘূর্ণিঝড় মিগজাউম  বঙ্গোপসাগর  লঘুচাপের প্রভাব  মোংলা উপকূল  শীতের প্রকোপ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: