রাসিকের ৬৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী

2023-12-07T18:07:18+00:00
2023-12-07T18:07:18+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাসিকের ৬৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:০৭ পিএম 
রাসিকের ৬৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় উপ‌স্থিত ছি‌লেন রা‌সি‌কের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, ভ্যাটেরিনারি সার্জন ডা. মো. ফরহাদ উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিনসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শ ১০জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২শ ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশ থেকে অপুষ্টি-জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি-জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। রাজশাহী মহানগরীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শতভাগ সফল করতে নগরবাসীসহ গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)  ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: