দুই দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরে জনজীবন স্থবির

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

নিম্নচাপের প্রভাবে মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে বৃষ্টি অব্যাহত

2023-12-07T18:23:58+00:00
2023-12-07T18:23:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দুই দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরে জনজীবন স্থবির
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:২৩ পিএম 
দুই দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরে জনজীবন স্থবির
নিম্নচাপের প্রভাবে মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃষ্টির কারণে মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা। ছাতা মাথায় দিয়ে মানুষ ঘরের বাইরে বের হলেও বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিক্সা ও ভ্যানচালক শ্রেণির মানুষগুলোর উপার্জন প্রায় বন্ধ। এছাড়াও সবজি ও সরিষা চাষে ব্যাঘাত ঘটতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

বৃষ্টিস্নাত আবহাওয়া শেষে কৃষকের ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

সময়ের আলো/আরাই



  বিষয়:   নিম্নচাপের প্রভাব  গুড়িগুড়ি বৃষ্টি  জনজীবন স্থবির  মেহেরপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: