বিজয় দিবস পালনে ১৮১ স্কুলে চাঁদা চেয়ে মোবাইলে খুদে বার্তা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুরের ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬-ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদা চেয়ে শিক্ষকদের গ্ৰুপে উপজেলা সহকারী প্রাথমিক

2023-12-07T18:53:44+00:00
2023-12-07T18:53:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিজয় দিবস পালনে ১৮১ স্কুলে চাঁদা চেয়ে মোবাইলে খুদে বার্তা
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৩ পিএম 
বিজয় দিবস পালনে ১৮১ স্কুলে চাঁদা চেয়ে মোবাইলে খুদে বার্তা
বরিশালের উজিরপুরের ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬-ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে  চাঁদা চেয়ে শিক্ষকদের গ্ৰুপে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের খুদে বার্তা। 

গত সোমবার (৪ ডিসেম্বর) বিষয়টি উজিরপুর উপজেলার গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পী ফেসবুক মেসেঞ্জারের আইডি থেকে শিক্ষকদের গ্রুপে এ সংক্রান্ত একটি নোটিশ দিলে বিষয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়। 

পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক মাস্টার, বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হোসেনসহ একাধিক প্রধান শিক্ষক জানান, ১৬-ই ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমাদের ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা প্রত্যেক বিদ্যালয়কে ৪০০ টাকা করে দিতে হবে বলে মৌখিক নোটিশ জানান। তবে গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তার বিষয়টি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছেন তা আমরা দেখেছি। 

তারা আরো জানান, উজিরপুরে ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর তাতে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৭২ হাজার ৪০০ টাকা। এত টাকা কি কারণে দরকার তা জানা নেই শিক্ষকদের। 

এ বিষয়ে শিক্ষকরা জানান, জেলার অন্যান্য উপজেলায় খোঁজখবর নিয়ে জানা গেছে তাদের শিক্ষা অফিস থেকে এ ধরনের কোন নোটিশ নেই। 

এব্যাপারে উজিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ শিল্পী জানান, আমি কোন টাকা তুলছি না, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে এ ক্ষুদে বার্তা দিয়েছি। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক বিদ্যালয়ে ৪০০ টাকা ধার্য করা হয়েছে, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কোন বিদ্যালয়ের কাছে টাকা চাওয়ার প্রশ্নই আসে না! যিনি চেয়েছেন এটা তার ব্যক্তিগত বিষয়।

সময়ের আলো/আরাই



  বিষয়:   বিজয় দিবস পালন  চাঁদা চেয়ে মোবাইলে খুদে বার্তা  বরিশাল-উজিরপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: