মামলা তুলে না নেওয়ায় ক্ষোভ, রামদার কোপে বাদীর পা বিচ্ছিন্ন

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা তুলে না নেয়ায় আব্দুর রশিদ (৩৭) নামের এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়েছে

2023-12-07T19:50:42+00:00
2023-12-07T19:50:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মামলা তুলে না নেওয়ায় ক্ষোভ, রামদার কোপে বাদীর পা বিচ্ছিন্ন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৫০ পিএম 
মামলা তুলে না নেওয়ায় ক্ষোভ, রামদার কোপে বাদীর পা বিচ্ছিন্ন
বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা তুলে না নেয়ায় আব্দুর রশিদ (৩৭) নামের এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। রামদার কোপে রশিদের শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার আরেকটি পা (ডান) বিচ্ছিন্ন হওয়ার অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় বাবুল মিয়া (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে সোনাতলা উপজেলার করমজা গ্রামের আজিজার রহমান প্রামানিকের ছেলে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দু’পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। 

এরআগে বুধবার (৬ ডিসেম্বর) সোনাতলা উপজেলার বেকারমোড় এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত রশিদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের করমজা গ্রামের ছালেক উদ্দিন গাদলুর পরিবারের সাথে একই গ্রামের টুকু প্রামানিকের পরিবারের সদস্যদের জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতে পৃথক মামলা রয়েছে। সম্প্রতি সেই মামলাটি তুলে নেয়ার জন্য বাদী পক্ষের আব্দুর রশিদকে চাপ দেয় টুকু প্রামানিকের ছেলে রনজু মিয়া, মুনজু মিয়া ও আলমগীর হোসেন। আদালতে বিচারাধীন মামলা তুলে না নেয়ায় আব্দুর রশিদের ওপর হামলা করে রামদা দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। 

সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, আদালতে বিচারাধীন মামলা তুলে নিতে বাদীকে চাপ দেয়ার পর তিনি রাজি না হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। 

সময়ের আলো/আরাই



  বিষয়:   বিচারাধীন মামলা  তুলে নিত চাপ  বাদীর উপর হামলা  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: