ট্রেন দেখা হলোনা ভাই-বোনের

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু।

2023-12-07T22:48:43+00:00
2023-12-07T22:48:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেন দেখা হলোনা ভাই-বোনের
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৮ পিএম 
ট্রেন দেখা হলোনা ভাই-বোনের
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইসলামীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যা শিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয় আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)।

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন। 

স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এসময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাই-বোন সাবা রহমান ও আবদুর রহমান। এসময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান।

আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।
 
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক  বাস চাপা  ভাই-বোনের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: