বরিশাল সিটি করপোরেশনে ১৩৪ জন কর্মচারির নিয়োগ বাতিল

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল সিটি করপোরেশনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৩৪ জন কর্মচারির নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নিয়োগ

2023-12-07T23:40:42+00:00
2023-12-08T00:43:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশাল সিটি করপোরেশনে ১৩৪ জন কর্মচারির নিয়োগ বাতিল
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ পিএম  আপডেট: ০৮.১২.২০২৩ ১২:৪৩ এএম
বরিশাল সিটি করপোরেশনে ১৩৪ জন কর্মচারির নিয়োগ বাতিল
বরিশাল সিটি করপোরেশনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৩৪ জন কর্মচারির নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নিয়োগ বাতিল করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার (ভারপ্রাপ্ত)। আগামী সপ্তাহে আরো ৫১ জন কর্মচারির নিয়োগ বাতিল করা হবে বলে নিশ্চিত করেছেন মাসুমা আক্তার।

এসকল কর্মচারি সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিদায় নেয়ার এক মাস আগে নিয়োগ পেয়েছেন বলে সিটি করপোরেশন থেকে দাবি করা হচ্ছে। তবে নিয়োগ বাতিল হওয়া এসকল কর্মচারিদের অভিযোগ তারা দুই মাস কাজ করলেও তাদেরকে কোন টাকা না দিয়ে চাকুরিচ্যুত করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিষ্ঠানটির প্রশাসন, হাটবাজার, পরিছন্নতা, ভান্ডার, বিদ্যুৎ সম্পত্তি, জন্ম নিবন্ধন, প্রকৌশল, সিটি নিরাপত্তা, কর আদায়, সম্পত্তি, বাণিজ্য ও জনসংযোগসহ কয়েকটি শাখায় কর্মরত ১৩৪ জন কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে। এসংক্রান্ত একটি নোটিশ সিটি কর্পোরেশনের নোটিশ বোর্ডেও টানিয়ে দেয়া হয়েছে। আরো ৫১ জন কর্মচারিকে মোবাইল ফোনের মাধ্যমে কর্মস্থলে আসার জন্য নিষেধ করা হয়েছে। আগামী রোববার তাদের চূড়ান্তভাবে চাকুরিচ্যুত করা হবে।

এই ১৮৫ জনসহ মোট ৩০০ কর্মচারিকে সাদিক আব্দুল্লাহ তার শেষ কর্ম দিবসের একমাস আগে নিয়োগ দিয়েছিল বলে সিটি করপোরেশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম বলেন তিনি দুইমাস চাকরি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কাজ শেষ করে নগরবভনে আসলে তাকে প্রশাসনিক কর্মকর্তা জানিয়ে দেন তার আর কর্মস্থলে আসতে হবে না। তাকে এক মাসের বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

সিটি করপোরেশনের প্রশাসনিক শাখায় কর্মরত অফিস সহকারি তাজাম্মুল ইসলাম বলেন, তিনি নভেম্বর মাসের ১ তারিখ চাকরি যোগদান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি অফিস করেছেন। এরপরই তাকে জানিয়ে দেয়া হয় তার নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি ওই এক মাসের বেতনও পাননি।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার বলেন, তাদের যতটা কর্মচারি প্রয়োজন তার চেয়েও দ্বিগু রয়েছে। আর এসব কর্মচারি দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া। নিয়োগ দেওয়ার সময় শর্ত ছিল যখন ইচ্ছা কর্তৃপক্ষ তাদের চাকরি বাতিল করতে পারে। তাই ১৩৪ জনের নিয়োগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল করা হয়েছে। বাকি ৫১ জনের নিয়োগ রোববার বাতিল করা হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: