গাঁটছড়া বাঁধলেন সন্দীপ্তা-সৌম্য

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে

2023-12-08T16:18:15+00:00
2023-12-08T16:18:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
গাঁটছড়া বাঁধলেন সন্দীপ্তা-সৌম্য
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৪:১৮ পিএম 
গাঁটছড়া বাঁধলেন সন্দীপ্তা-সৌম্য
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিয়ের দিন বেনারসিতে সেজেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে সৌম্য দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে।

এক দিনেই বিয়ে ও রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেছে আমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে সাদা রঙের কিছু পরা যাবে না বলে বাগদান পর্বের দিন সাদা লহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী।
কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা- সৌম্য। তবে শুরুর দিকে সম্পর্ক নিয়ে রাখঢাকের কমতি ছিল না তাদের। পরে আড়াল সামনে নিয়ে আসেন নিজেদের প্রণয়ের গল্প। এবার তা রূপ নিল পরিণয়ে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: