দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় একটি চলন্ত ট্রাক। এতে চলন্ত ট্রাকের হেলপার নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে

2023-12-08T16:41:49+00:00
2023-12-08T16:41:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৪১ পিএম 
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
দিনাজপুরে দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় একটি চলন্ত ট্রাক। এতে চলন্ত ট্রাকের হেলপার নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নবাবগঞ্জ ও বীরগঞ্জ উপজেলায় দুর্ঘটনা দুইটি ঘটেছে। নিহত হেলপার কদর আলী (৪০) ঝিনাইদহ জেলার শৌলা উপজেলার দুধসর গ্রামের বাসিন্দা।

নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক শাহিন জানান, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাককে পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে চলন্ত ট্রাকের হেলপার নিহত হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় একটি ট্রাকের সাথে পাগলু ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় ২ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৪ জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, ট্রাক চালক সুফিয়ান নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর গ্রামের মান্নানের ছেলে। অটোরিকশা চালক আব্দুল জলিল বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের দুলু মোহাম্মদের ছেলে। আহত অন্যান্যরা হলেন- কবিরাজহাট এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে সায়েদ, এলাইগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ফরিদা, ভাবকী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে কলেজ ছাত্রী রিমু এবং কবিরাজহাট এলাকার বাসিন্দা মাহাতাবের ছেলে রাব্বি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা  হেলপার নিহত  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: