নানা কর্মসূচি মধ্য দিয়ে লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

আজ ৮ ডিসেম্বর নড়াইলের লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা

2023-12-08T18:48:50+00:00
2023-12-08T18:48:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নানা কর্মসূচি মধ্য দিয়ে লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৮ পিএম 
নানা কর্মসূচি মধ্য দিয়ে লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস পালিত
আজ ৮ ডিসেম্বর নড়াইলের লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহীদের কবর জিয়ারত ও তবারক বিতরণ। 

মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া উপজেলা কমান্ড এর আয়োজনে বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া উপজেলা কমান্ড এর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস.এম.এ হান্নান রুনু, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.এম কবির হোসেন, সাবেক লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   লোহাগড়া পাক হানাদার মুক্ত দিবস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: