বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (বীর বিক্রম) বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সদস্য মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে শোক সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) গজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুম দীপু চৌধুরীর বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার বাবা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপু জীবিত থাকা কালে আপনাদের সাথে প্রচুর সময় দিয়েছে। মতলবকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল। বাবার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বাবার মনের আশা পূরণ হলোনা। আজ বাবা থাকলে অনেক খুশি হতো। আপনাদের নিয়ে অনেক কাজ করতো।
আশফাক চৌধুরী আরো বলেন, আমার দাদা দেশের জন্য অনেক কষ্ট করে করেছে। এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের মানুষের আত্মসম্মান রক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছেন। বীর বিক্রম খেতাব পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা পদকে ভূষিত করেছেন।
এসময় তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এদিন গজরা বাজারে দলীয় কার্যালয়ে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লা মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হানিফ দর্জী, আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব আব্দুল হান্নান দর্জী, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক আলী আকবর, গজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন দর্জী প্রমুখ।
সময়ের আলো/আরআই