বেগম রোকেয়া দিবসে চরভদ্রাসনে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই শ্লোগান নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩

2023-12-09T16:30:11+00:00
2023-12-09T16:30:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বেগম রোকেয়া দিবসে চরভদ্রাসনে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:৩০ পিএম 
বেগম রোকেয়া দিবসে চরভদ্রাসনে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই শ্লোগান নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পরিষদ সভা কক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহীদ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. শাহজাহান খান প্রমুখ।

পরে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী, সফল জননী ও নির্যাতনের স্বীকার হয়েও নতুন উদ্যমে জীবন শুরু করা এমন ৫জন নারীকে জয়িতা সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জয়িতারা হলেন- সাবরীনা শিপু, সাজেদা সুলতানা, শিমু আক্তার, কামরুন্নাহার ও মনোয়ারা পারভীন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বেগম রোকেয়া দিবস  জয়িতা সম্মাননা প্রদান  ফরিদপুর-চরভদ্রাসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: