ত্রিশালে ৫ জয়িতাকে সংবর্ধনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে ত্রিশালে বেগম রোকেয়া দিবস-২০২৩ এ সেরা ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার

2023-12-09T18:43:26+00:00
2023-12-09T18:43:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ত্রিশালে ৫ জয়িতাকে সংবর্ধনা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৩ পিএম 
ত্রিশালে ৫ জয়িতাকে সংবর্ধনা
‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে ত্রিশালে বেগম রোকেয়া দিবস-২০২৩ এ সেরা ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশিদুল ইসলাম হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক মাহফুজা আখন্দ প্রমুখ।

বক্তব্য শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে অনলাইনে সুশ্রী নামক তৈরি পোশাক শপের মালিক নারী উদ্যোক্তা সেলিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের আইটি বিভাগের প্রধান ও ত্রিশালে শশী ফাউন্ডেশনের অবৈতনিক চেয়ারম্যান মুর্শিদা জাহান, সফল জননী নারী ক্যাটাগরিতে ৭ সন্তানের জননী। সংগ্রাম করে সন্তানদের সুশিক্ষিত করে ৭ ছেলে-মেয়েকে সরকারি চাকুরীজীবী তৈরি করেছেন সেই মা রাশিদা খাতুন, নির্যাতিত বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে স্বামী নির্যাতিতা। দুই কন্যা সন্তান জন্মের পর শ্বশুর-শাশুড়ির নির্যাতন। সন্তানসহ তালাকপ্রাপ্ত। বর্তমান কনজিউমার নিটেক্স এ অপারেটরের কাজ করে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন সেই নাছিমা বেগম ও  সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে ব্র্যাকের সেবিকা হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, মৃত নারীদের গোসল ও করোনার সময় বিনামূল্যে মাস্ক বিতরণসহ সচেতনতা মূলক ও সমাজ সেবামূলক কাজ করায় আয়েশা খাতুনকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। এই ৫ জন জয়িতাকে ফুল, পোশাক, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বেগম রোকেয়া দিবস  জয়িতা সংবর্ধনা  ময়মনসিংহ-ত্রিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: