আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার পেলেন চার নারী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন

2023-12-09T18:50:43+00:00
2023-12-09T18:50:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার পেলেন চার নারী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৫০ পিএম 
আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার পেলেন চার নারী
‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আনোয়ারায় চার নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরষ্কার দেওয়া হয়।
 
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় এই চার জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়।
 
সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সফল ছৈয়দা আবিদা সুলতানা, সফল জননী রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে করেছেন হাসিনা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন বিলকিস আক্তার চৌধুরী।
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মো. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বেগম রোকেয়া দিবস  জয়িতা সংবর্ধনা  চট্টগ্রাম-আনোয়ারা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: