রাজশাহীতে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

আমানা গ্রুপ তৃতীয় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে শহীদ এএইচএম

2023-12-09T21:56:54+00:00
2023-12-09T21:56:54+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৬ পিএম 
রাজশাহীতে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
আমানা গ্রুপ তৃতীয় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজনে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল রাইমা রেঞ্জার্স এবং রানার্স আপ দল রাজ কমিউনিটি ক্লাব (আরসিসি)।

টুর্নামেন্টে ম্যান অব টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সবুজ, সর্বোচ্চ উইকেট নাইম ইসলাম (জুনিয়র), সর্বোচ্চ রানের পুরস্কার পেয়েছেন ইমরান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ছিল রাইমা রেঞ্জার্স, শহীদ শামছুল আলম স্মৃতি সংঘ, ফাইটার রাজশাহী, মুক্তিসংঘ, রাজ কমিউনিটি ক্লাব (আরসিসি)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, টুর্নামেন্ট কমিটির আহবায়ক তৌরিদ আল মাসুদ রনি, রাইমা রেঞ্জার্সের সত্ত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল, আমানা গ্রুপ চেয়ারম্যান ড. মো. ফজলুল করিম, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন, টুর্নামেন্টে পাওয়ারড বাই স্পন্সর রাঙাপরী ডেভেলপার এন্ড প্রোপাটির চেয়ারম্যান মাসুম সরকার, সহকারী যুগ্ম আহবায়ক শাহাজাদা, মিজানুর রহমান, পলাশ টেন্ডুলকার, সাঞ্জামুল ইসলাম, অন্তর, বাসু, সাব্বির রহমান রুম্মন প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: