তেঁতুলিয়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।শনিবার

2023-12-10T11:34:09+00:00
2023-12-10T11:34:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
তেঁতুলিয়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৪ এএম 
তেঁতুলিয়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে " জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী আমিরন নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা: মেহেরুন নেহার, সফল জননী নুরজাহান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌসুমি আক্তার, চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাবিনা ইয়াসমিনকে জয়িতা হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), তেঁতুলিয়া জনাব মাহবুবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

জয়িতা সম্মাননা পাওয়া মেহেরুন নেহার বলেন, আমি ২০১১ সালের অক্টোবরে কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে যোগদান করে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে স্বাভাবিক প্রসব কার্যক্রম শুরু করি। এ পর্যন্ত ৯৬৯টি ডেলিভারি সম্পন্ন করি যা সারাদেশের কমিউনিটি ক্লিনিকের মধ্যে সিএইচসিপি কর্তৃক সেরা। এতে মাতৃমৃত্যুর ঝুঁকি হ্রাসের পাশাপাশি অর্থ ব্যায়ও কমেছে। ফলে সমাজ উন্নয়নে রেখেছি অসামান্য অবদান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: