পাবনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য আটক

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা সদর থানা পুলিশের দুইদিনের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যসহ ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। রোববার (১০

2023-12-10T21:46:49+00:00
2023-12-10T21:46:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
পাবনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য আটক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৬ পিএম 
পাবনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য আটক
পাবনা সদর থানা পুলিশের দুইদিনের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যসহ ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে অভিযানের বিষয়ে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানের বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন, চলতি মাসের প্রথম দিকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ আসে সদর থানাতে। সেই অভিযোগের আলোকে জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিগাছা ইউনিয়নের মোঃ সেলিম হোসেনের ছেলে মোঃ প্রান্ত (২৫) ও চরঘোষপুর এলাকার মোঃ মক্কেলের ছেলে মোঃ মাজেদ (৩১)কে গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্য অনুসারে সদরের বিভিন্ন স্থান থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চোর চক্রের আরো চারজন সক্রিয় সদস্যকে আটক করে পুলিশ।

গত ১লা ডিসেম্বর প্রথম দিনের অভিযানের পরে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরে আদালত ১১ নভেম্বর একদিনের রিমান্ড মঞ্জুরের করে। এসময় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে।

পুলিশ জানান, এই আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছে। চুরি করা মোটরসাইকেল জেলার সীমান্তবর্তী এলাকা বিশেষ করে কুষ্টিয়া, কুমারখালি, রাজবাড়ি, ঈশ্বরদী, অঞ্চলে নিয়ে কমমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছেন তারা। এদের নামে পাবনা সদর থানাসহ জেলার বিভিন্ন থানাতে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃত আসামিদের আইনগত পক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত চোরচক্রের অন্যান্য সদস্যরা হলেন- চরঘোষপুর এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ আবু দাউদ লিটন (৩২), কুষ্টিয়া কুমারখালি চাকলপাড়া এলাকার মৃত রশিদের ছেলে মোঃ জব্বার (৪০), একই এলাকার মোঃ কালামের ছেলে মোঃ জুয়েল, কিসমতপোতাপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সালাউদ্দিন (২৫), ঈশ্বরদী কামালপুর এলাকার মোঃ বাদশা সরদারের ছেলে মোঃ হুমায়ুন (৩০), একই এলাকার মৃত মোফাজ্জলে ছেলে মোঃ মাসুদ রানা (৩২) ও মোঃ আবুল বাশারের ছেলে মোঃ আরিফুল ইসলাম রাফেল।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: