চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাওসার চৌধুরী দূর্লভ প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, ক্যামেরা, রেডিও ভবিষ্যত সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রদান করেছেন।
এর মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র “বধ্যভূমিতে একদিন”, “সেই রাতের কথা বলতে এসেছি”, “গণ আদালত”, “৭ মার্চ ক্যামেরার চোখে”। এছাড়াও সুপার এইট ক্যামেরা একটি, ভিএইচএস ক্যামেরা একটি, ফিলিপসের পুরোনো মডেলের একটি রেডিও দিয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিনের কাছে কাওসার চৌধুরী দূর্লভ দলিলাদি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, ফিল্ম অফিসার মোঃ ফখরুল আলম সোহাগ।
দীর্ঘ ৪১ বছরে কাওসার চৌধুরী অসংখ্য প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র নির্মাণ করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নাটক, সিরিয়াল, ম্যাগাজিন অনুষ্ঠানসহ প্রায় তিন শতাধিক অনুষ্ঠান নির্মাণ করেছেন। নব্বই দশক থেকে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে মনোযোগী হন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বধ্যভূমি নিয়ে অসংখ্য প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র নির্মাণ করেন এবং দূর্লভ প্রামাণ্যচিত্র, তথ্যচিত্রগুলো একুশে টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়।
সময়ের আলো/জিকে