মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি: উদ্ধার ৬, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলেকে জীবিত উদ্ধার হলেও

2023-12-11T18:21:22+00:00
2023-12-11T18:26:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি: উদ্ধার ৬, নিখোঁজ ১
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:২১ পিএম  আপডেট: ১১.১২.২০২৩ ৬:২৬ পিএম
মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি: উদ্ধার ৬, নিখোঁজ ১
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলেকে জীবিত উদ্ধার হলেও এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলের নাম মৃদুল দাস (২০)। সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।  

রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।  

এদিকে আজ (সোমবার) বিকেলে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় মাছ ধরার একটি ট্রলারে সাতজন জেলে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। বলগেটটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয়। এতে জেলেসহ ট্রলারটি ডুবে যায়। 

পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করলেও মৃদুল নামে এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   মেঘনায় ট্রলারডুবি  জীবিত উদ্ধার  নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: