রাজশাহীতে সুবিধা বঞ্চিতদের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন করা হ‌য়ে‌ছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর

2023-12-11T19:41:49+00:00
2023-12-11T19:41:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে সুবিধা বঞ্চিতদের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪১ পিএম 
রাজশাহীতে সুবিধা বঞ্চিতদের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন করা হ‌য়ে‌ছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর নাইস কমিউনিটি সেন্টারে এ বাজারের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক, আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বিভূতি ভূষন বানার্জী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ফারুক হোসেন প্রমুখ।

এই আজব বাজার হতে নিম্ন আয়ের মানুষ ৭ টাকায় ৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। এরমধ্যে তিন কেজি চাল দেওয়া হচ্ছে এক টাকায়।

এর আগে রাজশাহীতে রমজান মাসে আরএমপি ও বিদ্যানন্দ অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করে। এছাড়াও ঈদ বাজার ও পূজার আনন্দ ছড়িয়ে দিতে ১ টাকা থেকে ১০ টাকার মধ্যে শিশুদের নতুন কাপড়, চাল, ডাল, লবণ, তেল, মাছ, মুরগি, সবজি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের আয়োজন করে।

এবার সুবিধা বঞ্চিত মানুষের জন্য ৭ টাকায় ৭ পণ্য দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এ আয়োজন করে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজশাহী মেট্রোপলিটন পুলিশ  বিদ্যানন্দ ফাউন্ডেশন  সুবিধা বঞ্চিত মানুষ  আজব বাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: