টঙ্গীতে উঠান বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে খিচুড়ি খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। পরে সেখানকার

2023-12-12T02:54:00+00:00
2023-12-12T02:54:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
টঙ্গীতে উঠান বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২:৫৪ এএম 
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে নৌকা প্রতীকের উঠান বৈঠকে খিচুড়ি খাওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। পরে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের  টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া মামদি মোল্লা স্কুলের হলরুমে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থনে রাত ৮টা থেকে উঠান বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষে খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন  গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুই গ্রুপকে সরিয়ে দেন। কিন্তু দুই গ্রুপ স্কুলের বাইরে গিয়ে অবস্থান নিয়ে শক্তি বাড়াতে থাকে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। উঠান বৈঠকে জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা,  সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা খাতুনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

টঙ্গী পশ্চিম থানার ওসি  সাখাওয়াত হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে, তবে জটিল কিছু না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওই এলাকা ছিনতাইপ্রবণ হওয়ায় পুলিশ দায়িত্ব পালন করছে। এ বিষয়ে এখনও কেউ থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।  

সময়ের আলো/জেডআই











Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: