শহিদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন

বিনোদন

এক কাপ ঠান্ডা চাশহিদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এক কাপ ঠান্ডা চা’। মামুনুর রশীদের রচনায় এটি

2023-12-14T03:31:41+00:00
2023-12-14T03:31:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
শহিদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৩১ এএম 
শহিদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন
এক কাপ ঠান্ডা চা
শহিদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এক কাপ ঠান্ডা চা’। মামুনুর রশীদের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। আজ রাত ৯টা ৫ মিনিটে নাটকটি দেখা যাবে বিটিভির পর্দায়। নাটকটিতে অভিনয় করেছেন-মামুনুর রশীদ, ডলি জহুর, শারমিন জোহা শশী, সাহারান, শুভাশীষ ভৌমিক, সাঈদ সুমন, আরিফ হোসেন, সুজাত শিমুল ও আপেল আহমেদ। নাটকে দেখা যাবে-মফস্বল শহরের উচ্চ ডিগ্রিধারী নন এমন একজন জনপ্রিয় ডাক্তার। স্ত্রী, কন্যা ও এক কম্পাউন্ডারকে নিয়েই তার যাপিত জীবন। তিনি সরকারি চাকরি করলেও গ্রামে ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক আহত মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। তার এই তৎপরতার সংবাদ পাকিস্তানি সেনারা জানতে পারলেও তিনি আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন যে, পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করবে না কারণ তিনি একজন চিকিৎসক। ভাগ্যের নির্মম পরিহাস, ১৪ ডিসেম্বর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকিস্তানি সেনা ও তাদের দোসররা তাকে ধরে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সকালের যে চায়ের কাপটিতে তাকে চা দেওয়া হয়েছিল তা ঠান্ডা হয়ে বাহান্নটি বছর কেটে গেছে। এরই মধ্যে তার স্ত্রী গত হয়েছেন, মেয়ে বৃদ্ধা হয়েছেন, তার শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জল শুকিয়ে সরু হয়ে গেছে। কিন্তু থেমে থাকে না কোনো কিছুই। চা ঠান্ডা হয় তবুও পৃথিবীর কর্মচঞ্চলতা থামে না।

সলিটারি কনফাইনমেন্ট
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাট্যম রেপার্টরীর অষ্টম প্রযোজনা ‘সলিটারি কনফাইনমেন্ট’-এর পঞ্চম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। শাকিল আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন ড. আইরিন পারভীন লোপা।

প্রামাণ্যচিত্র বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
আজ দীপ্ত টিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের বিজয় অর্জনের মাত্র দুদিন আগে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। যারা ছিলেন স্বাধীন বাংলাদেশের নানামাত্রিক কারিগর। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মিরপুর এবং রায়েরবাজারে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি হয়েছে সেই স্মৃতিসৌধের নির্মাণ কাহিনিকে আলোকপাত করে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রযোজক কিশোর খন্দকার।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: