পুলিশের উপর হামলার প্রতিবাদে আনোয়ারা ছাত্রলীগের বিক্ষোভ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি কর্তৃক হরতাল অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে আনোয়ারা থানার ওসিসহ পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

2023-12-14T17:33:33+00:00
2023-12-14T17:33:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের উপর হামলার প্রতিবাদে আনোয়ারা ছাত্রলীগের বিক্ষোভ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৩ পিএম 
পুলিশের উপর হামলার প্রতিবাদে আনোয়ারা ছাত্রলীগের বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি কর্তৃক হরতাল অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে আনোয়ারা থানার ওসিসহ পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার সদরে আনোয়ারা উপজেলা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আজাদ, শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈয়দ, সদস্য নজরুল ইসলাম বকুল, রহিম মেম্বার, শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, আবুল হাসান বাবলু ও শহীদ আনোয়ারসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার সময় উপজেলার চাতুরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের উপর হামলা করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এসময় আহত হয় ওসিসহ ৪ পুলিশ। এদিকে পুলিশের উপর হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ তাৎক্ষণিক টানেল মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এছাড়াও সন্ধ্যায় বারশত, হাইলধরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের উপর হামলা  ছাত্রলীগের প্রতিবাদ  বিক্ষোভ  আনোয়ারা ছাত্রলীগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: