আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপমন্ত্রী শামীমকে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন করায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে শোকজ

2023-12-14T17:44:29+00:00
2023-12-14T17:44:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপমন্ত্রী শামীমকে শোকজ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৪ পিএম 
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপমন্ত্রী শামীমকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন করায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নড়িয়ার সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ হাতে পেয়েছে শরীয়তপুরের সাংবাদিক গণ । এর আগে গতকাল (বুধবার) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লিখিত ব্যাখ্যা চেয়ে এ কে এম এনামুল হক শামীমকে নোটিশ প্রদান করা হয়।

নোটিশে দেখা যায়, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের বিরুদ্ধে।

অভিযোগের সূত্র ধরে নির্বাচনী অনুসন্ধান কমিটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধান লঙ্ঘন বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে তাকে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৭ ডিসেম্বর সকালে এনামুল হক শামীম নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাঁসের কান্দি গ্রামে ৩০০ থেকে ৪০০ জন লোক নিয়ে নির্বাচনী জনসভা করেছেন, যা ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা, নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপনে জারিকৃত নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে এনামুল হক শামীমকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  শরীয়তপুর-২ আসন  এনামুল হক শামীম  শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: