টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে ২ জনের মৃত্যু

সারাদেশ

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে উপজেলার পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০

2023-12-14T17:50:49+00:00
2023-12-14T17:50:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে ২ জনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৫০ পিএম 
টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে ২ জনের মৃত্যু
ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে উপজেলার পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ড এলাকায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সামছুল হক (৫৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়। তিনি সল্লা খামার পাড়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

এর আগে সকাল ৯টার দিকে সল্লা ইউনিয়নের হাতিয়া রেলক্রসিং এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে দেলোয়ার হোসেন (৫৩) নামের এক রিকশা চালক। কালিহাতীর দেউপুর পশ্চিমপাড়া গ্রামের দুলাল শেখের ছেলে তিনি। 
দুই জনের ট্রেনে কাটা পড়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রেনে কাটা  মৃত্যু  কালিহাতী  টাঙ্গাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: