আচরণবিধি লঙ্ঘনের জবাব দিলেন সংসদ সদস্যের ছেলে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহান (শুভ্র) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ

2023-12-14T22:21:11+00:00
2023-12-14T22:21:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘনের জবাব দিলেন সংসদ সদস্যের ছেলে
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১০:২১ পিএম 
আচরণবিধি লঙ্ঘনের জবাব দিলেন সংসদ সদস্যের ছেলে
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহান (শুভ্র) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলার কাছে লিখিতভাবে নোটিশের জবাব দেন তিনি।

সরওয়ার জাহান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আর শাইখ আল জাহান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শাইখ আল জাহান বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছিলেন। ইতিমধ্যে জবাবও দিয়েছেন।

এর আগে শাইখ আল জাহানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি। নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার জন্য ভোট চান। 

দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে পথসভায় বক্তব্য দিয়ে পাকা সড়ক নির্মাণের কথা বলে নৌকা মার্কায় ভোট চান তিনি, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের শামিল।

এ নিয়ে গত রোববার দৈনিক সময়ের আলোতে ‘সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্যের ছেলে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধির ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।

নির্বাচন অনুসন্ধান কমিটির মোহা. আসাফ-উদ-দৌলা দৈনিক সময়ের আলোকে বলেন, ‘যিনি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন, আমরা তাকে নোটিশ করেছি, তদন্তও করছি। উনি এসে লিখিতভাবে জবাব দিয়েছেন। আমরা স্থানীয়ভাবে আরও কিছু তদন্ত করব। এরপর প্রতিবেদন দেওয়া হবে।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  কুষ্টিয়া-১ আসন  আ ক ম সরওয়ার জাহান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: