বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ২ বসতবাড়ি পুড়ে ছাই, নিহত ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাম্বল ইউনিয়নের ৭নং

2023-12-15T22:22:07+00:00
2023-12-15T22:22:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ২ বসতবাড়ি পুড়ে ছাই, নিহত ১
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২২ পিএম 
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ২ বসতবাড়ি পুড়ে ছাই, নিহত ১
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী সুখেন্দু কর্মকার (৬৫) নামে এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা যায়। পুড়ে যাওয়া ২টি ঘরে তার ৪ পুত্র থাকতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পারুল কর্মকার বলেন, হঠাৎ আগুন দেখে আমরা দিশেহারা হয়ে পড়ি। বাড়িতে তখন কেউ ছিল না। আগুন দেখে দৌড়ে এসে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করেও আগুনের তীব্রতায় ঢুকতে পারিনি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আমাদের একই পরিবারের ২টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত সুখেন্দু কর্মকারের পুত্রবধূ রুবি কর্মকার বলেন, আমি পার্শ্ববর্তী বাড়িতে ছিলাম, বাড়ির ভেতরে আমার অসুস্থ শ্বশুর একাই ছিল। অনেক চেষ্টা করেও আমরা তাকে ঘর থেকে বের করতে পারলাম না।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একই পরিবারের ২টি বসতঘর পুড়ে যায়। এসময় অসুস্থ দৃষ্টি প্রতিবন্ধী সুখেন্দু কর্মকার নামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়। সঠিক তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার ওসি মো. তোফায়েল আহমেদ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বসতবাড়ি আগুনে পুড়ে ছাই  হতাহত  বাঁশখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: