স্বশরীরে এসে শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নৈশভোজের আয়োজন করে প্রচারণা চালানোর কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা শোকজের জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা

2023-12-15T23:42:49+00:00
2023-12-15T23:42:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্বশরীরে এসে শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ পিএম 
স্বশরীরে এসে শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল
নৈশভোজের আয়োজন করে প্রচারণা চালানোর কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা শোকজের জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের নিকট লিখিত বক্তব্য প্রদান করেন। 

তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। জানা যায়, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্যে শোকজের জবাব দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের নিকট সশরীরে উপস্থিত হয়ে সৈয়দ নজরুল ইসলাম তার লিখিত বক্তব্য দাখিল করেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি তা তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে। 

শোকজের জবাব দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, নৈশভোজ করে আমার পক্ষে নির্বাচনী প্রচারণা করার বিষয়ে আমি কিছুই জানি না। এমনকি এসব অনুষ্ঠানে আমি বা আমার পরিবারের কোন সদস্যও উপস্থিত ছিলেন না। এসব বিষয়ে আমরা কোনভাবে সহযোগিতা বা অর্থায়ন করি না। 

তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় করতে ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন কাজ করেছে। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে আমরা কোন প্রচার-প্রচারণা করিনি এবং আগামীতেও করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনে শতভাগ আচরণবিধি অনুসরণ করেই নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড করব। 

প্রসঙ্গত, আচরণবিধি লঙ্ঘন করার বিষয়ে সৈয়দ নজরুল ইসলামকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শোকজ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান। গত ২ নভেম্বর সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন  শোকজ  সৈয়দ নজরুল ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: