তাড়াশে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যাদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়

2023-12-16T11:57:34+00:00
2023-12-16T13:00:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তাড়াশে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৭ এএম 
তাড়াশে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যাদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

পরে উপজেলা হেলিপ্যাড ময়দানে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে সকাল সাড়ে আটটার দিকে উপজেলা প্রসাশনের উদ্যোগে কেন্দ্রীয় হেলিপ্যাড ময়দানে উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও তাড়াশ থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ  মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম, পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাংবাদিক শায়লা পারভীনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা, প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সময়ের আলো/এএ/
 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: