গজারিয়ায় বিপুল উৎসাহে মহান বিজয় দিবস পালিত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা

2023-12-16T12:41:04+00:00
2023-12-16T12:41:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গজারিয়ায় বিপুল উৎসাহে মহান বিজয় দিবস পালিত
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম 
গজারিয়ায় বিপুল উৎসাহে মহান বিজয় দিবস পালিত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ স্মৃতি সৌধে পালিত হয় মহান বিজয় দিবসের বর্ণিল আয়োজন।

‘জয় বাংলায়’ ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলীসহ বীর মুক্তিযোদ্ধাগন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।

উপজেলা প্রশাসনের আয়োজনে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি জিএম রাশেদুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: