হবিগঞ্জে মহান বিজয় দিবস পালন

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে উদযাপিত হলো মহান বিজয় দিবস।শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য

2023-12-16T12:55:28+00:00
2023-12-16T13:14:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে মহান বিজয় দিবস পালন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৫ পিএম  আপডেট: ১৬.১২.২০২৩ ১:১৪ পিএম
হবিগঞ্জে মহান বিজয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে উদযাপিত হলো মহান বিজয় দিবস।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।

সকাল ৭টায় ‘দুর্জয় হবিগঞ্জ’ সৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক দেবী চন্দ মহোদয়, পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, সিভিল সার্জন ডঃ মোহাম্মদ নুরুল হক, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে সেখানে দোয়া, মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিন সকাল ৮টায় জালাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় স্বাধীনতার  অঙ্গীকার অক্ষুণ্ণ রাখতে প্রবীণ মুক্তিযোদ্ধারা নবীন প্রজন্মের হাতে লাল- সবুজের পতাকা তুলে দেন।

এরপর নিমতলা কালেক্টরেট  প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: