বিজয় দিব‌সে বাংলালিংকের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলালিংক আজ ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ‘টাইগারস ডেন’-এ জাতীয় পতাকা উত্তোলনের

2023-12-16T13:15:47+00:00
2023-12-16T13:15:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বিবিধ
বিজয় দিব‌সে বাংলালিংকের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১:১৫ পিএম 
বিজয় দিব‌সে বাংলালিংকের শ্রদ্ধা নিবেদন
বাংলালিংক আজ ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ‘টাইগারস ডেন’-এ জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 

বাংলালিংক দেশের প্রযুক্তিগত উন্নয়নের যাত্রায় নির্ভরযোগ্য সহযোগী হিসেবে দেশ ও জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। দেশে ডিজিটাল বিভাজন দূরীকরণে ও ডিজিটাল লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দেশজুড়ে উন্নত সংযোগের সুবিধা দিয়ে ৪.৩০ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে বাংলালিংক। এর পাশাপাশি তাদের বিভিন্ন চাহিদা ডিজিটাল সেবার মাধ্যমে পূরণ করে প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ গড়ায় অবদান রাখছে প্রতিষ্ঠানটি। বিনোদন, স্বাস্থ্য, ই-কমার্স, শিক্ষাসহ নানা ক্ষেত্রে মানুষের চাহিদা পূরণের জন্য বাংলালিংক নিয়ে এসেছে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা। 

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমরা জাতির মহান বিজয় উদযাপনের পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। দেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে আমরা এর প্রতিটি সাফল্যের অংশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল শ্রেণী পেশার মানুষকে উন্নত ডিজিটাল সুবিধা দিয়ে আমরা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাবো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিজয় দিব‌স  বাংলালিংক  শ্রদ্ধা নিবেদন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: