ফরিদপুরের চরভদ্রাসনে মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর (শনিবার) বেলা সাড়ে ১১ টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ ও উপজেলা চেয়ারম্যান মো. কাউসার।
সভার শুরুতে উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ইউএনও মো. মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্লা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মো. ফখরুজ্জামান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মুক্তিযোদ্ধার সন্তান মো. মনিরুজ্জামান, মো. মোশাররফ হোসেন ও মো. মিজানুর রহমান প্রমুখ।
সময়ের আলো/আরআই