কাজিপুরে মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের প্রতিষ্ঠাতা কমমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, সাবেক কমান্ডার ইউনুস উদ্দিন প্রমূখ।
সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সময়ের আলো/এএ/