বিজয় দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা ও

2023-12-16T14:27:37+00:00
2023-12-16T14:27:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিজয় দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ২:২৭ পিএম 
বিজয় দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তর রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবীর খন্দকার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী প্রমুখ। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩৪৬ জন মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও জীবিত ১৮৮ জন বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা স্মারক এবং ১৪৬টি প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে অর্থ উপহার দেওয়া হয়েছে। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  হোমনা  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: