এফডিসিতে ফেরদৌসকে চলচ্চিত্র শিল্পী সমাজের সংবর্ধনা

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সকাল থেকেই তারকাদের দেখা গিয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) শিল্পী সমিতির পক্ষ থেকে

2023-12-16T14:59:06+00:00
2023-12-16T14:59:06+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
এফডিসিতে ফেরদৌসকে চলচ্চিত্র শিল্পী সমাজের সংবর্ধনা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ২:৫৯ পিএম 
এফডিসিতে ফেরদৌসকে চলচ্চিত্র শিল্পী সমাজের সংবর্ধনা
মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সকাল থেকেই তারকাদের দেখা গিয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) শিল্পী সমিতির পক্ষ থেকে সকাল ১১টার দিকে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর চলচ্চিত্র শিল্পী ও সমাজের পক্ষ থেকে দুপুরে নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার হয়। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস। এ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠান করা হয়। এছাড়া বিএফডিসি কর্তৃপক্ষ দুপুরে ‌জহির রায়হান মিলনায়তনে ‌মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শিত হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   চিত্রনায়ক ফেরদৌস  চলচ্চিত্র শিল্পী সমাজের সংবর্ধনা  এফডিসি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: