যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় র্যালি বের করে উপজেলা প্রশাসন। বিজয় র্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সরকারি কলেজের শহিদ মিনারে শেষ হয়।
শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার, উপজেলা চেয়ারম্যান, অফিসার ইনচার্জ পাকুন্দিয়া থানা, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ পাকুন্দিয়া, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্ভোধন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন, শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সময়ের আলো/আরআই