যথাযোগ্য মর্যাদায় নিয়ামতপুরে বিজয় দিবস পালিত

নিয়ামতপুরে (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার

2023-12-16T16:15:22+00:00
2023-12-16T16:15:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যথাযোগ্য মর্যাদায় নিয়ামতপুরে বিজয় দিবস পালিত
নিয়ামতপুরে (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:১৫ পিএম 
যথাযোগ্য মর্যাদায় নিয়ামতপুরে বিজয় দিবস পালিত
নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতিস্তম্ভে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।

এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। এছাড়া নিয়ামতপুর প্রেসক্লাবসহ নানা সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড্ডয়ন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) কওছার রহমান প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রভাষক সেলিম রেজা, প্রভাষক সাদিকুল ইসলাম, অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ প্রমুখ। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস পালন  নিয়ামতপুর  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: