পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে কসরত ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম (জুয়েল), উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) হাসিনা হাবিব, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে আরো রয়েছে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, শহীদদের উদ্দেশ্যে মসজিদ ও মন্দিরে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে আলাদা কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে।
সময়ের আলো/আরআই