কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরালসহ একাত্তরের গণকবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে শেষ হয়। 