বর্ণিল আয়োজনে গজারিয়ায় বিজয় দিবস পালিত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আজ (শনিবার) দুপুর

2023-12-16T16:40:12+00:00
2023-12-16T16:40:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বর্ণিল আয়োজনে গজারিয়ায় বিজয় দিবস পালিত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৪০ পিএম 
বর্ণিল আয়োজনে গজারিয়ায় বিজয় দিবস পালিত
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আজ (শনিবার) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

এর আগে সকাল ৮টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর গজারিয়া এলাকায় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস পালন  গজারিয়া  মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: