ঘাটাইলে বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে মহান বিজয় দিবসে শান্তিপূর্ণ শোডাউন করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ঘাটাইলে বর্ণাঢ্য বিশাল ‘বিজয়

2023-12-16T16:56:32+00:00
2023-12-16T16:56:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘাটাইলে বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৬ পিএম 
ঘাটাইলে বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা
টাঙ্গাইলের ঘাটাইলে মহান বিজয় দিবসে শান্তিপূর্ণ শোডাউন করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ঘাটাইলে বর্ণাঢ্য বিশাল ‘বিজয় শোভাযাত্রা’ করে বিএনপি।

এদিন সকাল থেকেই বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘাটাইল পৌর আমতলা নামক স্থানে একত্রিত হতে থাকে। মুহূর্তেই এলাকাটি শত শত মানুষের পদভারে প্রকম্পিত হয়ে উঠে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিজয় দিবসের শ্রদ্ধা জানায়।

ঘাটাইল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীরা দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার নিশ্চিত করার দীপ্ত শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম।

দলীয় সূত্রে জানা যায়, ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব পাওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। প্রয়োজনে নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মিলিত হয়ে নানান দিক নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় ঘাটাইলে আজকে এই বিজয় শোভাযাত্রা।

ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, গ্রেফতার, বসতবাড়িতে তল্লাশিমূলক হয়রানি অব্যাহত রয়েছে। এর মধ্যেও অকুতোভয় নেতাকর্মীরা ও শত শত সাধারণ জনগণ ঘাটাইলের রাজপথে বেরিয়ে এসেছেন। বাংলাদেশে অবশ্যই গণতন্ত্রের জয় হবে এবং জনগণ ভোটাধিকার ফেরত পাবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে শোভাযাত্রা করলো ঘাটাইল বিএনপি। ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার শপথে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল হক নাসির বলেন, স্বৈরাচারী সরকার পতনে সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল বাতিল ও জোর করে ক্ষমতা দখলে রাখা সরকারের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। শুধু দলীয় নেতাকর্মীরাই নন, দেশের সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলনে আমাদের সাথে রয়েছেন। এ সময় তিনি বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।

বিজয় শোভাযাত্রায় ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস পালন  বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা  ঘাটাইল  টাঙ্গাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: