চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ৫৯ বিজিবি’র উদ্যোগে গরীব-দুঃস্থদের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১০ টায় ৫৯ বিজিবি’র সদর দপ্তরের সামনে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাটালিয়ন সদরের গোবরাতলাসহ আশপাশের প্রায় ৫ শতাধিক গরীব-দুঃস্থ রোগীদের ফ্রি- চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। 