বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে পবিত্র কোরআন খতম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে পবিত্র কোরআন খতম করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার (১৬

2023-12-16T17:44:14+00:00
2023-12-16T17:44:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে পবিত্র কোরআন খতম
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৪ পিএম 
বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে পবিত্র কোরআন খতম
কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে পবিত্র কোরআন খতম করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার তুজারভাঙ্গা জামিয়া ইসলামিয়া মোবারকিয়া মাদ্রাসার ৫০ জন হিফয বিভাগের শিক্ষার্থী পবিত্র কোরআন খতম করেন। 

এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের বুকে দেখা যায় লাল-সবুজ পতাকা। অনুষ্ঠান শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

মাদ্রাসা শিক্ষার্থীরা জানান, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের জন্য আমরা লাল-সবুজ পতাকা পেয়েছি। তাদের আত্মার শান্তি কামনায় আমরা কোরআন খতম দিয়েছি। প্রতিবছর আমরা এ কাজটি করি।

তুজারভাঙ্গা জামিয়া ইসলামিয়া মোবারকিয়া মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আমরা বিজয় দিবস পালন করি। এ দিনে কোরআন খতম, দোয়া মোনাজাত, র‍্যালির আয়োজন করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের দিয়ে দিনব্যাপী দেশাত্মবোধক ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান বিজয় দিবস পালন  বীর শহীদদের স্মরণ  পবিত্র কোরআন খতম  দাউদকান্দি  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: