নানা কর্মসূচিতে নরসিংদীতে বিজয় দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ৬টি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন

2023-12-16T18:15:33+00:00
2023-12-16T18:15:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নানা কর্মসূচিতে নরসিংদীতে বিজয় দিবস পালিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৬:১৫ পিএম 
নানা কর্মসূচিতে নরসিংদীতে বিজয় দিবস পালিত
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ৬টি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন কর্মসূচি। প্রত্যূষে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 

এছাড়া মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া পৃথকভাবে ৬টি উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে দিবসটি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে সকালে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

দিবসটিতে মুসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। 

বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বাদ জোহর মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়েছে। দিনটি উপলক্ষে জেলার সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিজয় দিবস পালিত  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: