গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে পৌরসভার সহযোগিতায় ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আলম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামচুল হক, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান আমিনুজ্জামান খান মিলনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সময়ের আলো/আরআই